search the site
Despite U.S. “Blockade,” Foreign-Flagged Tankers Arrive in Venezuela Why seaport reforms must begin at the customs house
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ করা হয়েছে। সম্প্রতি নতুন এই নামের প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, চলতি বছরের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সংস্থার ইংরেজি নাম হবে ‘ডিরেক্টোরেট অব সিফারার্স ওয়েলফেয়ার’।
source : bd-pratidin


















