search the site
সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিন কমিউনিটির বার্ষিক মিলনমেলা ও “নোঙর” উদ্বোধন
সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিন কমিউনিটির বার্ষিক মিলনমেলা ও “নোঙর” উদ্বোধন
স্টাফ রিপোর্টার সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

২০২৫ তারিখে অর্কিড কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে এক মনোজ্ঞ ও সফল অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই জমকালো মিলনমেলা শুধু একটি সাংস্কৃতিক সন্ধ্যাই ছিল না, বরং সিঙ্গাপুরের মেরিটাইম শিল্পে বাংলাদেশি পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।।
প্রধান অতিথির বক্তব্য ও প্রত্যাশা : অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান (Dr. Vivian Balakrishnan)।তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশি নাবিকদের সিঙ্গাপুরের জাহাজ শিল্পে গুরুত্বপূর্ণ অবদানকে গভীরভাবে প্রশংসা করেন। ড. বালাকৃষ্ণান বাংলাদেশকে একটি সম্ভাবনাময় জাহাজ শিল্পের দেশ হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর ফেরদৌসী শাহরিয়ার।
সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ (Derek Loh)। সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের উপপ্রধান ম্যাডাম শিরিন বানু (Shirin Banu)। মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর (MPA)-এর সহকারী প্রধান নির্বাহী ট্যান হো সুন (Tan Ho Soon)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়ন (SMOU)-এর ইয়াং চেয়ারম্যান মি. ডমিনিক ইয়ং (Dominic Yong) এবং সিঙ্গাপুর রেড ক্রস-এর সহকারী মহাসচিব মিস চারিস চ্যান (Charis Chan)।
কমিউনিটির বার্তা ও কূটনৈতিক অনুরোধ :
অনুষ্ঠানের শুরুতে BMCS সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশি মেরিন পেশাজীবীদের সিঙ্গাপুর ও বাংলাদেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
অন্যদিকে,মান্যবর ফেরদৌসী শাহরিয়ার তাঁর বক্তব্যে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি নাবিকদের জন্য অভিবাসন নীতি সহজতর করার বিশেষ অনুরোধ জানান, যা দুই দেশের শ্রম ও বাণিজ্যিক সম্পর্ককে আরও বেগবান করবে।
BMCS প্রকাশনা “নোঙর”-এর উদ্বোধন
অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল BMCS-এর নিয়মিত প্রকাশনা “নোঙর”-এর আনুষ্ঠানিক উদ্বোধন। প্রধান অতিথি ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এবং বিশেষ অতিথি মান্যবর ফেরদৌসী শাহরিয়ার যৌথভাবে এই ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠান ও সংগঠনের পরিচিতি
BMCS, ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন, যা সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিন পেশাজীবীদের প্রতিনিধিত্ব করে। এর সদস্যরা শিপ ম্যানেজমেন্ট, চার্টারিং, অফশোর এনার্জি, ক্লাসিফিকেশন সোসাইটি সহ মেরিটাইম সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মনোজ্ঞ এই সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ ও আনন্দিত করে তোলে।
অনুষ্ঠানটির সফল সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাইসুল ইসলাম, রাঈদা ইবনাত হোসেন, ও মাহদিয়াত আশিক দিহান। সবশেষে, সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আলী গওহর শাহ্রীয়ার উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Source: Shamojug.com


















