search the site
When Ctg port goes the extra mile to save Tk 800 crore export cargoes Will The Ukraine Grain Deal Fail?
বঙ্গোপসাগর থেকে ২০ জেলে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগর থেকে ২০ জেলে জীবিত উদ্ধার
সারাদেশ | 20TH AUGUST, 2022 Jamuna TV
বঙ্গোপসাগর থেকে ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ের নিকট মায়ের দোয়া-১ নামের মাছ ধরার একটি কার্গোর ইঞ্জিন নষ্ট হয়ে পড়লে আটকা পড়েন এসব জেলে।
শনিবার (২০ আগস্ট) রাতে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনীর জাহাজ গোমতী তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এর আগে এদিন বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী।
পিরোজপুরের হেলাল মৃধা মাছ ধরার কার্গোটির মালিক। একইসঙ্গে তিনি কার্গোটির মাস্টার।
/এমএন


















