নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া চলবে না

0 comments

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম এক বিবৃতিতে দুবাইভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড-এর হাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরে ইজারা প্রদানের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ অবিলম্বে বন্ধের জোর দাবি জানিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে উন্নয়নের নামে বিদ্যুৎ খাতকে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতীয় কোম্পানি আদানির লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত করেছিল,দেশের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রেখে বন্দর ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও গতিশীল করার উদ্যোগ না নিয়ে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কোম্পানির হাতে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তুলে দেওয়ার তড়িঘড়ি চেষ্টা জনমনে প্রশ্নের উদ্রেক করেছে। 

বিবৃতিতে অবিলম্বে ডিপি ওয়ার্ল্ডের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ বন্ধ করে চুক্তির খসড়া অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের পরিকল্পিত লাল দিয়া চর টার্মিনালকে ডেনমার্কের কোম্পানিকে ও ঢাকার পানগাঁও টার্মিনালকে সুইজারল্যান্ডের কোম্পানিকে দীর্ঘমেয়াদি ইযারা কেনার চুক্তি শর্তসমূহ জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক। জনগণকে অন্ধকারে রেখে জাতীয় স্বার্থ বিরোধী যে কোন উদ্যোগ  জনগণ রুখে দাঁড়াবে।

source : jugantor

Leave a Reply