search the site
Govt okays proposed tariff structure for Chattogram Port, rates to rise by up to 440% A Legendary Ship Vanished With $138 Million in Treasure. Two Explorers Say They Found It.
আয় বাড়াতে আরও ৩ জাহাজ কিনছে সরকার

আয় বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য সরকার আরও ৩টি জাহাজ কিনছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
নতুন পরিকল্পনার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।’
নৌ পরিবহন উপদেষ্টা আরও বলেন, ‘এখনো নিয়ম-নীতি অনুসরণ করতে পারেনি বেশিরভাগ ইয়ার্ড। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে।’
source : kalbela


















